১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়া আদমদীঘিতে মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো খাড়িয়াকান্দি মধ্যপাড়ার রায়হানুল ইসলাম রবিন (৬২), ডালম্বা গ্রামের আব্দুর রহিম (৩০) এবং বামনীগ্রামের গোলাম মোর্শেদ (২৬)। পুলিশ সূত্রে জানায়, এই অভিযানে তিনজনের কাছ থেকে মোট ১১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। রায়হানুল ইসলাম রবিনকে ৭০ পিস এবং আব্দুর রহিমকে ৪১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, গোলাম মোর্শেদকে বড় আখিড়া চাকীর দিঘির সামনে থেকে মদসহ আটক করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে এবং রোববার দুপুরে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top