১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে যৌথবাহিনির অভিযানে বিদেশি পিস্তল- দেশী অস্ত্র-গুলি উদ্ধার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যৌথবাহিনির অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

রবিবার (৩০ নভেম্বর) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ও গোয়ালন্দঘাট থানার এসআই মোঃ আব্বাস মিয়া সঙ্গীয় ফোর্সসহ উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া এলাকায় মোঃ শাজাহান সরদারের ছেলে মোঃ আশিক সরদারের (২৩) বাড়ীতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার বাড়ীর লাকড়ি রাখার ঘর থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৯ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল এবং ২৫০ সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত মোঃ আশিক সরদার সুকৌশলে পালিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম বলেন, আশিক সরদারকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। তবে আসামীকে গ্রেপ্তারে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top