২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জানুয়ারির প্রথম সপ্তাহে বিশেষ বৃত্তিসহ ৪ দাবি জবি শিবিরের

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তিসহ ৪ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জবি শাখা ছাত্রশিবির।

রবিবার (৭ ডিসেম্বর) ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের নিকট এ স্মারকলিপি দেয় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে নানাবিধ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে এবং এই অর্থ বছরের শুরু থেকে আবাসন ভাতা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেই অর্থ শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি।

ছাত্রশিবিরের চার দাবি হলো, ১৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করতে হবে; জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে বিশেষ বৃত্তির টাকা তুলে দিতে হবে; অতি দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসে অস্থায়ী আবাসন নির্মাণের কাজ শুরু করতে হবে; ডিসেম্বর ২০২৫ এর মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। এক্ষেত্রে কোনো গড়িমসি চলবে না; কোনো প্রকার বিড়ম্বনা না করে নির্ধারিত সময়ে জকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top