২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ে পুলিশের বাধা

নিজস্ব প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বেলা ১টা ২০ মিনিটের দিকে ছাত্রজনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান।

এরপর বেলা ১টা ২৩ মিনিটে হাইকোর্ট মাজারের সামনে আবারও পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এখানেও ব্যারিকেড ভেঙে তারা অগ্রসর হন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের দিকে এগিয়ে যান।

এই ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বেলা ১টা ৪৫ মিনিটের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।

এর আগে রোববার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেন। তিনি ছাত্রজনতাকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top