১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

কঠোর নিরাপত্তায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ : সংসদের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকা জনসমুদ্র

নিজস্ব প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। লাল–সবুজ জাতীয় পতাকায় মোড়ানো মরদেহটি একটি ফ্রিজার ভ্যানে করে আনা হয়। এ সময় সেনাবাহিনী রাষ্ট্রীয় প্রটোকলের অংশ হিসেবে দক্ষিণ প্লাজা এলাকায় হিউম্যান চেইন তৈরি করে।

বুধবার সকাল ১১টা ৪৮ মিনিটে মরদেহবাহী ভ্যানটি দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এর আগে সকাল ১১টা ৫ মিনিটে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে।

এরও আগে সকাল ৮টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ গুলশানে নেওয়া হয়। শুরুতে ফিরোজা বাসভবনে নেওয়ার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে মরদেহটি তারেক রহমানের গুলশান বাসায় নেওয়া হয়। সেখানে বেলা ১১টা পর্যন্ত পরিবারের সদস্য ও বিএনপি নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান।

বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে তাকে স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top