১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

দেশীয় কৃষক সুরক্ষায় অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ আমদানির অনুমতি স্থগিত

নিজস্ব প্রতিনিধি:

দেশীয় কৃষকদের স্বার্থ ও বাজার স্থিতিশীলতা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) স্থগিত করেছে সরকার। ফলে হিলি স্থলবন্দর দিয়ে নতুন করে আর কোনো পেঁয়াজ আমদানির অনুমতি পাচ্ছেন না আমদানিকারকরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী। তিনি জানান, বর্তমানে নতুন আইপি ইস্যু করা বন্ধ রয়েছে; তবে আগে অনুমতি পাওয়া চালানগুলো ৩০ জানুয়ারি পর্যন্ত দেশে আনা যাবে।

এরই মধ্যে ৭ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত হিলি স্থলবন্দর হয়ে নয় হাজার টনের বেশি পেঁয়াজ আমদানি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top