২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনে নাগরিক শোকসভা শুরু

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুরু হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় পূর্বনির্ধারিত এ শোকসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

শোকসভায় উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।

শোকসভায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় অবদানের স্মৃতিচারণ করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top