২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম বন্দরে জেট ফুয়েলসহ জাহাজ পৌঁছেছে, আসছে আরও দুই ডিজেলবাহী জাহাজ

নিজস্ব প্রতিনিধি:

সিঙ্গাপুর থেকে জেট ফুয়েল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। পাশাপাশি রাতে ডিজেলবাহী আরও দুটি জাহাজ আসার কথা রয়েছে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামের জাহাজটি বন্দরের জেটিতে ভিড়ে। ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড-এর সরবরাহ করা এই জাহাজে প্রায় ১২ হাজার টন জেট ফুয়েল রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ১২ এপ্রিল পর্যন্ত দেশে জেট ফুয়েলের মজুত ছিল প্রায় ২২ হাজার টন, যা দিয়ে প্রায় ১৫ দিনের চাহিদা পূরণ সম্ভব। নতুন চালান যুক্ত হওয়ায় এই মজুত আরও বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, ১ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশে প্রায় ২১ হাজার টন জেট ফুয়েল বিক্রি হয়েছে, দৈনিক গড় প্রায় ১ হাজার ৭৫৮ টন। গত বছরের একই সময়ে এই গড় ছিল প্রায় দেড় হাজার টন।

এদিকে ডিজেল নিয়ে ‘এমটি টর্ম দামিনি’ ও ‘এমটি লুসিয়া সলিস’ নামের দুটি জাহাজ চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে একটি জাহাজে প্রায় ৩৩ হাজার টন এবং অন্যটিতে প্রায় ৩৫ হাজার টন ডিজেল রয়েছে।

দেশের মোট জ্বালানি ব্যবহারের মধ্যে ডিজেলের অংশ সবচেয়ে বেশি, প্রায় ৬৩ শতাংশ। পরিবহন, কৃষি, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে এর ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে।

বিপিসির তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে দেশে ডিজেলের মোট চাহিদা প্রায় চার লাখ টন। এই চাহিদা পূরণে মাসজুড়ে একাধিক চালান আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top