১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি:

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ছিল, তা ইতোমধ্যে মওকুফ করা হয়েছে এবং এতে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন।

তিনি আরও বলেন, উদ্বোধনী পর্যায়ে ২২ হাজার কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হলেও ধাপে ধাপে এটি সারাদেশে বিস্তৃত করা হবে।

কৃষি খাতকে আরও শক্তিশালী করতে কৃষিনির্ভর এলাকায় সংশ্লিষ্ট শিল্প-কারখানা স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি কৃষিপণ্যের সংরক্ষণ সুবিধা বাড়াতে দেশি-বিদেশি বিনিয়োগে কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত এবং বাকি জনগোষ্ঠীর বড় অংশও কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। কৃষকদের স্বাবলম্বী করে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে—এই বিশ্বাস থেকেই কৃষকদের জন্য ১০ ধরনের সুবিধা সংবলিত কৃষক কার্ড চালু করা হচ্ছে।

দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি পুনর্গঠনের সময় এবং জনগণের সহযোগিতায় উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top