১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

অপরিশোধিত তেলের সংকটে ইস্টার্ন রিফাইনারি বন্ধ, সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস

নিজস্ব প্রতিনিধি:

অপরিশোধিত তেলের সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানাটিতে সর্বশেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয় বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন। তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।

ইআরএল সূত্রে জানা যায়, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে থাকা প্রায় ৫ হাজার টন তেল এবং সংরক্ষণ ট্যাংকের তলানিতে থাকা ডেড স্টক ব্যবহার করেও উৎপাদন চালু রাখা হয়েছিল।

সাধারণত প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করা হলেও সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামানো হয়। বর্তমানে ব্যবহারযোগ্য মজুত ২ হাজার টনের নিচে নেমে আসায় কার্যক্রম বন্ধ করতে হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-এর তথ্য অনুযায়ী, দেশে বছরে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়, যার একটি বড় অংশ অপরিশোধিত তেল হিসেবে আসে এবং ইআরএলে পরিশোধন করা হয়।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার কারণে প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হয়েছে। পরবর্তী চালান আগামী মে মাসের প্রথম সপ্তাহে দেশে পৌঁছানোর কথা রয়েছে। ততদিন পর্যন্ত ইআরএলকে অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top