২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিসিএস নিয়োগে দুর্নীতি ও দলীয়করণ তদন্তে আইনশৃঙ্খলা সংস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগে দুদকসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

তিনি ইঙ্গিত দেন, অতীতের এসব প্রশাসনিক সিদ্ধান্ত এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারের পক্ষ থেকে পর্যালোচনা চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top