২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার, পৌঁছেছে হজ অফিসে

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র হজ পালনে যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহার পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের মাঝে বিতরণ করা হচ্ছে।

এছাড়া উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ উপহার হিসেবে ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর পাঠানো হয়েছে। এসব সামগ্রী প্যাকেটজাত করে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, আজ শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরবে যাবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top