১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

আরও ১৯ জেলায় চালু হলো ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি:

দেশব্যাপী জ্বালানি ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে ‘ফুয়েল পাস’ সিস্টেম বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে দেশের আরও ১৯টি জেলায় এ সিস্টেমের নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আজ থেকে যেসব জেলায় ফুয়েল পাস নিবন্ধন করা যাবে, সেগুলো হলো— গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রাম।

মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের বাকি সব জেলাতেও ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম চালু করা হবে। এই ব্যবস্থার মাধ্যমে জ্বালানি তেলের ব্যবহার আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ফুয়েল পাস সংক্রান্ত মতামত, অভিযোগ বা পরামর্শ দেওয়ার জন্য নাগরিকদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে (facebook.com/groups/fuelpass) যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top