নিজস্ব প্রতিনিধি:
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। যারা দুর্নীতিতে জড়াবে, তারা ২৪ ঘণ্টাও দায়িত্বে থাকতে পারবেন না।
সোমবার সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা বিষয়ক সংবাদ সম্মেলন-এ তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “আমি এই মন্ত্রণালয়ে যতদিন আছি, দুর্নীতির সঙ্গে জড়িত কেউ টিকতে পারবে না। এরই ধারাবাহিকতায় আজও একজনকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।”
তিনি আরও জানান, আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা ডিসেম্বর মাসে আয়োজন করা সম্ভব কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে সুশৃঙ্খল ও স্বচ্ছ রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং পরীক্ষার সময়সূচি নিয়েও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে।