১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সংসদে উত্থাপিত ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৭টি আইনে পরিণত

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি হুবহু বিল আকারে পাস হয়ে আইনে পরিণত হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সংসদে উপস্থাপিত মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে অধিকাংশই সরাসরি বিল আকারে অনুমোদন পেয়েছে।

এছাড়া ১৩টি অধ্যাদেশ সংশোধনী আকারে এনে আইনে রূপান্তর করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ৭টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের আওতায় নেওয়া হয়েছে।

অন্যদিকে, বাকি ১৬টি অধ্যাদেশ বিশেষ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এসব বিষয়ে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top