১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহণ মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন শেখ রবিউল আলম।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাসসহ দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে নতুন করে ১১ পয়সা ভাড়া বাড়বে।

মন্ত্রী জানান, নতুন এই ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে।

তবে সিএনজিচালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। তিনি বলেন, শুধুমাত্র ডিজেলচালিত বাসের ভাড়া সমন্বয় করা হয়েছে। জ্বালানির দাম কমে গেলে বাসভাড়াও পুনরায় কমানো হবে।

রেল ও নৌপরিবহণের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছিল।

বর্তমানে দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। নতুন সিদ্ধান্তে এই হার আরও বাড়বে।

উল্লেখ্য, গত শনিবার (১৮ এপ্রিল) রাতে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়, যা রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

নতুন দরে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top