২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকাসহ আট বিভাগে ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখীর সতর্কতা

নিজস্ব প্রতিনিধি:

গত দুই দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি, বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পর নতুন করে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

মঙ্গলবার দুপুরে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, এই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ঝড়ো আবহাওয়া সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর আশঙ্কাও রয়েছে। তাই সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top