২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের টানা ১১ দিনের ছুটির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হতে পারে। সরকারি ছুটির ক্যালেন্ডার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বিশ্লেষণে এমন সম্ভাবনা দেখা গেছে।

ঈদের নির্ধারিত সরকারি ছুটি, সাপ্তাহিক বন্ধ এবং ঐচ্ছিক ছুটি একসঙ্গে মিলিয়ে এই দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব হবে। মাত্র দুই দিনের নৈমিত্তিক ছুটি নিলেই চাকরিজীবীরা টানা ১১ দিনের বিরতি পেতে পারেন।

যেভাবে মিলতে পারে ১১ দিনের ছুটি:

সাপ্তাহিক ছুটি:
২২ ও ২৩ মে (শুক্রবার ও শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি।

নৈমিত্তিক ছুটি:
২৪ ও ২৫ মে (রোববার ও সোমবার) দুই দিন ছুটি নিলে অবকাশ শুরু হবে ২২ মে থেকেই।

ঈদের সরকারি ছুটি:
২৬ ও ২৭ মে নির্বাহী আদেশে ছুটি।
২৮ মে পবিত্র ঈদুল আজহার সাধারণ ছুটি।
২৯, ৩০ ও ৩১ মে পুনরায় নির্বাহী আদেশে ছুটি।

ঐচ্ছিক ছুটি:
১ জুন (সোমবার) ঈদের পরবর্তী চতুর্থ দিন হিসেবে ঐচ্ছিক ছুটি রয়েছে। প্রয়োজনীয় অনুমতি নিয়ে এ দিনটিও যুক্ত করা গেলে ছুটির মেয়াদ দাঁড়াবে টানা ১১ দিন।

এমন দীর্ঘ ছুটি কর্মজীবীদের জন্য স্বস্তির পাশাপাশি পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো এবং বাড়ি ফেরার বড় সুযোগ হয়ে উঠতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top