২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গাছ না কেটে মেরিন ড্রাইভ চার লেন: প্রধানমন্ত্রীর নির্দেশে বদলালো প্রকল্প পরিকল্পনা

নিজস্ব প্রতিনিধি:

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বিষয়টি গুরুত্ব দিয়ে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক চার লেনে উন্নীতকরণে গাছ না কাটার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই নির্দেশনার ফলে তিন হাজারেরও বেশি গাছ সংরক্ষণ করে সড়ক সম্প্রসারণের কাজ চালানো হচ্ছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে মেরিন ড্রাইভের কলাতলী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার অংশে কাজ চলছে।

প্রকল্পের শুরুতে বিপুলসংখ্যক গাছ কাটার আশঙ্কা প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন, কোনো গাছ না কেটে বিকল্প উপায়ে সড়ক সম্প্রসারণ করতে হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে সড়কের এলাইনমেন্ট সামান্য পরিবর্তনের মাধ্যমে গাছগুলো রক্ষা করার ব্যবস্থা নেন।

গত ২১ এপ্রিল মন্ত্রী ও প্রতিমন্ত্রী সরেজমিন পরিদর্শন করে এই পরিকল্পনা চূড়ান্ত করেন। এতে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী জানান, এই প্রকল্পে শুধু গাছ সংরক্ষণই নয়, বরং মেরিন ড্রাইভকে আরও পরিবেশবান্ধব ও পর্যটকবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কের দুই পাশে নতুন করে বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে।

প্রকল্পের আওতায় সড়ক প্রশস্তকরণ, সেতু নির্মাণ, রিটেইনিং ওয়াল, সিসি ব্লক স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ করা হচ্ছে। রেজু খালের ওপর ৩০৫ মিটার দীর্ঘ একটি সেতুও নির্মাণ করা হবে।

সংশ্লিষ্টদের মতে, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই উদ্যোগ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top