২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ ক্রয়ের বড় চুক্তি করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক এবং বিমান খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিমানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়জার সোহেল আহমেদ। অন্যদিকে বোয়িংয়ের পক্ষে প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধি স্বাক্ষর করবেন।

বিমান সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত থাকতে পারেন।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে মোট ১৪টি নতুন উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীসংখ্যা বৃদ্ধি, বহর আধুনিকায়ন এবং দীর্ঘ রুটে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন রুটে ব্যবহার করা হবে। আর ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের রুটে পরিচালনা করা হবে।

বিমানের বহর সম্প্রসারণ নিয়ে গত তিন বছর ধরে বোয়িং ও ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা চলছিল। শেষ পর্যন্ত বোয়িং এই বড় অর্ডার ধরে রাখতে সক্ষম হয়েছে।

এর আগে বিভিন্ন কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এয়ারবাসও চুক্তি পাওয়ার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িংকেই বেছে নিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top