২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সংসদে বিএসইসি ও আইডিআরএ আইনের সংশোধনী পাস, বয়সসীমা বিধান বাতিল

নিজস্ব প্রতিনিধি:

বিরোধী দলের আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইন (সংশোধন) ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সংশোধনী বিল ২০২৬ পাস হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা শেষে কণ্ঠভোটে বিল দুটি অনুমোদন দেওয়া হয়।

বর্তমান আইনে ৬৫ বছর বয়স পূর্ণ হলে কেউ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগ পেতে পারেন না কিংবা দায়িত্বে থাকতে পারেন না। নতুন সংশোধনীতে এই বয়সসীমা সংক্রান্ত বিধান বাতিল করা হয়েছে।

একইভাবে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ক্ষেত্রে পূর্বের আইনে ৬৭ বছর বয়সসীমা নির্ধারিত থাকলেও সংশোধিত আইনে সেটিও তুলে দেওয়া হয়েছে। ফলে নির্দিষ্ট বয়সসীমার বাধা ছাড়াই সংশ্লিষ্ট পদে দায়িত্ব পালনের সুযোগ থাকবে।

বিলের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যায় বলা হয়েছে, অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী দায়িত্বে রাখার সুযোগ সৃষ্টি করতেই এ পরিবর্তন আনা হয়েছে।

তবে বিরোধী দল এই সংশোধনের বিরোধিতা করে সংসদে আপত্তি জানালেও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিল দুটি পাস হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top