২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা: তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশের রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে।

শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সিলেট নগরীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সুরমা নদী তীরবর্তী এলাকায় যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তা বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা অনেকটাই কমে যাবে। এ প্রকল্প নগরবাসীকে বন্যা ও জলজট থেকে মুক্তি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তারেক রহমান আরও বলেন, সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে ঢাকা–সিলেট মহাসড়কের উন্নয়ন, অবকাঠামো খাতে বিনিয়োগ এবং রেলপথ আধুনিকায়নের উদ্যোগ রয়েছে। পাশাপাশি কৃষি ও পরিবেশ সংরক্ষণে খাল খনন কার্যক্রম এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ চলছে।

এর আগে সকালে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top