২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাপলা চত্বর মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর শাপলা চত্বর-এ ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম-এর কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় নতুন মোড় এসেছে। মামলার আসামি পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে আবদুল জলিল মণ্ডলের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। এ সময় আইনজীবী আদালতকে জানান, তার মক্কেল মামলায় রাজসাক্ষী হতে আগ্রহী।

তবে বিস্তারিত শুনানি শেষে ট্রাইব্যুনাল তার জামিন আবেদন নাকচ করে দেন। ফলে তিনি মামলার আসামি হিসেবেই আইনি প্রক্রিয়ার মধ্যে থাকছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আবদুল জলিল মণ্ডল পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কমিশনার ছিলেন। এছাড়া শাপলা চত্বরের ঘটনার সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরবর্তীতে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top