২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দেশে পৌঁছেছে ১৫ লাখ ডোজ হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে।

বুধবার (৬ মে) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ উপস্থিত থেকে তিনি টিকার নতুন চালান গ্রহণ করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার চালান দেশে এসেছে। বেলা পৌনে ১২টার দিকে এসব টিকা বিমানবন্দরে পৌঁছে।

তিনি বলেন, সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এই টিকা আনা হয়েছে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচির স্টক থেকে জরুরি ক্যাম্পেইনে টিকা ব্যবহার করায় কিছুটা সংকট তৈরি হয়েছিল। নতুন চালান সেই সংকট কাটাতে সহায়তা করবে।

এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও টিকার পাশাপাশি বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও এসেছে বলে জানান মন্ত্রী।

চালান গ্রহণ শেষে তিনি বলেন, ভবিষ্যতে আর কোনো টিকার সংকট থাকবে না। মাত্র ২৪ দিনের মধ্যে এই টিকা দেশে এনে সরকার একটি রেকর্ড গড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী ১০ মে’র মধ্যে হামসহ ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top