১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

মুরাদনগরে এসএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারানো, থানায় সাধারণ ডায়েরি

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলা-এ এক এসএসসি পরীক্ষার্থীর মূল রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জানা গেছে, উপজেলার রফিকুল ইসলামের ছেলে রাকিব রায়হান ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একজন এসএসসি পরীক্ষার্থী। তিনি নবীপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার রোল নম্বর ১৫১০৬৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০১১৫৩৭১৭২।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে মুরাদনগর বাজার থেকে বাড়ি ফেরার পথে কোথাও তার এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডটি হারিয়ে যায়। পরবর্তীতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গুরুত্বপূর্ণ কাগজপত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত সহায়তা চেয়ে মুরাদনগর থানা-এ একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। জিডি নম্বর ৭৬, তারিখ ১৫ মে ২০২৬। মুরাদনগর থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top