১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় গাঁজাসহ আটক যুবককে মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় গাঁজাসহ আটক এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় দীঘিনালা থানার বোয়ালখালী পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোঃ রিয়াজ উদ্দিন (পিতা-মৃত আনোয়ার হোসেন)। তিনি বোয়ালখালী পুরাতন বাজার এলাকার বাসিন্দা। জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে স্থানীয় লোকজন রিয়াজ উদ্দিনকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। এ সময় তার কাছ থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট ডিউটিতে থাকা এএসআই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।

পরবর্তীতে আটক ব্যক্তির কাছ থেকে গাঁজা উদ্ধারের সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top