১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাই মদ ও ওয়াশ উদ্ধার, গ্রেফতার ১

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকরী গ্রাম থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও ওয়াশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, বুধবার (১৩ মে) দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নামোটিকরী গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় আসামীর নিজ দখলীয় টিনের চালা ও টিনের বেড়াযুক্ত এক কক্ষ বিশিষ্ট শয়নঘরের চৌকির নিচে এবং বাড়ির রান্নাঘরের মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৫ লিটার চোলাই মদ ও ৮০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ রোসদুল ইসলাম (৬০)। তিনি নামোটিকরী গ্রামের মৃত রামজান আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চৌধুরী ইমরুল হাসান, ডিডি, ডিএনসি, চাঁপাইনবাবগঞ্জ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top