১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলায় ৪ শিক্ষককে অব্যাহতি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালী উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে চারজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, কালুখালী উপজেলার সূর্য্যদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ আব্দুল আজিজ, সংগ্রামপুর দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান হুমায়ুন কবির, হোংলাডাংগী এম.আই কামিল মাদ্রাসার মুহাদ্দিস ফায়জুল্লাহ এবং আড়কান্দি শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী এরশাদ হোসেন।

মঙ্গলবার (১২ মে) দাখিল কৃষিশিক্ষা পরীক্ষা চলাকালে উপজেলার কালুখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন। তিনি বলেন, পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে ১ ও ৫ নম্বর কক্ষে দায়িত্বে থাকা শিক্ষকদের অবহেলা লক্ষ্য করেন।

এ সময় পরীক্ষার্থীদের মধ্যে নকলের সুযোগ এবং কক্ষের জানালার পাশে কৃষিশিক্ষা বিষয়ের গাইড বই পাওয়া যায়। পরে বিষয়টি কেন্দ্র সচিবকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি জোরদার করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top