১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

কিরণগঞ্জ সীমান্তে ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় Kuf Relief সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১১ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ কিরণগঞ্জ বিওপি’র নায়েক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানটি সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে পরিচালিত হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, আটককৃত সিরাপগুলো জিডি মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top