মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জেল গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (০৯ মে) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টার মধ্যে জেলার মিরাপুর (পিড়ালপুকুর) গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত নারী হলেন মোসাঃ শিউলি আক্তার মদিনা (৪২)। তিনি ওই এলাকার মৃত তাহিরের মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন উপ-পরিদর্শক মামুনুর রশীদ। বিষয়টি নিশ্চিত করেছেন চৌধুরী ইমরুল হাসান, ডিডি, ডিএনসি, চাঁপাইনবাবগঞ্জ।