১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

খোকসায় বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন ও চুরির মামলায় আরেকজন গ্রেফতার

মোঃ নুর আলম পাপ্পুঃ খোকসা কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের পৃথক দুইটি বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ একজন এবং চুরির মামলায় আরেকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (নিঃ) মোল্লা জাকির হোসেন, অফিসার ইনচার্জ, খোকসা থানা, কুষ্টিয়ার নির্দেশনায় পরিচালিত এক বিশেষ অভিযানে খোকসা থানাধীন মক্কা-মদিনা তেল পাম্পের পিছনে তিন রাস্তার মোড়ে জনৈক সন্তোষ সর্দারের বন্ধ মুদি দোকানের সামনে থেকে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুলতান হোসেন (৩৯), পিতা-মৃত আমানত আলী শেখ, সাং-খোকসা মাঠপাড়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় খোকসা থানায় মামলা নং-০৬/৩২, তারিখ ০৮/০৫/২০২৬ খ্রিঃ রুজু করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণী ১০(ক) ধারায় দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, একই থানার আরেক অভিযানে ২০২৫ সালের ২০ নভেম্বর তারিখে দায়েরকৃত চুরির মামলার (মামলা নং-১১) তদন্তে অগ্রগতি আসে। মামলাটি খোকসা থানাধীন মাসিলিয়া উত্তর মাঠে পোল নং-KHO-4D-73-25-10-1 স্থাপিত ০৫ কেভিএ ট্রান্সফরমার চুরির ঘটনায় দায়ের করা হয়েছিল।

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শেখ আনছার আলী সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় কোমরভোগ খালপাড়া এলাকা থেকে সন্দেহভাজন মোঃ আনিচ হোসেন (২৬), পিতা-মৃত বাবুল খান, সাং-কোমরভোগ খালপাড়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করেন।

পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top