১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর পাংশায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৯ মে) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে পাংশা থানার এএসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মোবাইল বাজার-৩ এলাকায় নাইট ডিউটিতে ছিলেন।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানাধীন কুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজবাড়ীর পাংশা পৌরসভার কুড়াপাড়া এলাকার মোঃ জলিল খন্দকারের ছেলে মোঃ শুকুর আলী খন্দকার (৩৫) এবং মৃত সোনাই বিশ্বাসের ছেলে ছবদুল বিশ্বাস (৩৫)।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুই আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top