১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বড়মেরুং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এএসআই (নিরস্ত্র) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় দীঘিনালা থানার ননজিআর-৩২/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ ওসমান (৪০)-কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওসমান উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৪নং কলোনী এলাকার বাসিন্দা। তার পিতার নাম রমজান খান। দীঘিনালা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top