মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়ের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ৫৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে রবিবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে গোমস্তাপুর উপজেলা-এর ধুলাউড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোস্ত মোহাম্মদ (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত পেশকার আলীর ছেলে এবং ধুলাউড়ী এলাকার বাসিন্দা।
অভিযান চলাকালে আটক ব্যক্তির নিজ শয়নকক্ষের আলমারির উপরের ড্রয়ার তল্লাশি করে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই মামুনুর রশীদ গোমস্তাপুর থানা-য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সরকারের “জিরো টলারেন্স” নীতির আলোকে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।