বাংলাদেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য পাওয়া গেছে।

এদিকে সৌদি আরবেও ঈদুল আজহার তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। দেশটিতে রোববার চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সে অনুযায়ী ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি আরবের পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ আরও কয়েকটি মুসলিম দেশ একই তারিখে ঈদের ঘোষণা দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top