দেশে বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

দেশে হাম ও হামের উপসর্গজনিত পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১১ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯ শিশু।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৭ জন শিশু আক্রান্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৭ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার কারণে হয়েছে। অন্যদিকে, ৩৯৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবিলায় শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top