চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর নামের ওই কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নরেন ধর (৩৮) ভারতীয় সহকারী হাইকমিশনে প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খবর পাওয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি ঘিরে তদন্ত চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top