মুন্সিগঞ্জে দাফন সম্পন্ন শিশু রামিসার, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর পল্লবীতে নির্মম ঘটনার শিকার আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে রাত ৮টার দিকে ঢাকার থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও এলাকাবাসীর শোক আর কান্নায় পুরো এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

রামিসা সিরাজদিখান উপজেলার মধ্য শিয়ালদী গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানাজায় আত্মীয়-স্বজন, স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

এদিকে ঘটনাটির প্রতিবাদ ও বিচার দাবিতে মুন্সিগঞ্জ শহরে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। আদালতে একজন অভিযুক্ত জবানবন্দি দিয়েছেন এবং আরেকজনকে কারাগারে পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়েছে। স্থানীয়দেরও একই দাবি— এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top