অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের রিট খারিজ করলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি:

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত রোববার অন্তর্বর্তী সরকারের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ড তদন্তের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ। ওই দিন শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন।

রিটের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে এমকে রহমান সাংবাদিকদের বলেন, গত ১৮ মাসে দেশের অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে নানা সংকট ও অস্থিরতা তৈরি হয়েছে বলে তাদের পর্যবেক্ষণ। এসব বিষয়ে ভবিষ্যতের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন প্রয়োজন বলেও তিনি মত দেন।

আইনজীবী মহসিন রশীদ জানান, তারা সামগ্রিক পরিস্থিতির নিরপেক্ষ তদন্ত চেয়েছিলেন এবং বিষয়টি কীভাবে পরিচালিত হবে, তা সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top