‘পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাসদস্যরা ব্যারাকে ফিরবেন’ — সেনাপ্রধান

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, পরিস্থিতি অনুকূলে এলে সেনাবাহিনীর সদস্যরা স্বাভাবিক দায়িত্বে ফিরে যাবেন।

বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান জানান, ইতোমধ্যে অনেক সদস্য নিজ নিজ ব্যারাকে ফিরেছেন। তবে এখনো দেশের ৬২টি জেলায় প্রায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সরকারের প্রয়োজন অনুযায়ী তারা মাঠপর্যায়ে দায়িত্ব অব্যাহত রাখবেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সেবাখাতে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। উদাহরণ হিসেবে তিনি জ্বালানি সংরক্ষণাগারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েনের বিষয় উল্লেখ করেন।

দেশের স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় প্রয়োজনে সেনাবাহিনীর ভূমিকার কথাও তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, গত বছরের জুলাই থেকে দেশের প্রয়োজনীয় সময়ে সেনাসদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ১৬ মে শুরু হওয়া সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, স্বতন্ত্র ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top