২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডে দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি ইঞ্জি. হাসান মাহমুদ সুমনের

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনার দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক আমার বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ সুমন। তিনি অপরাধীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সরকার ইতোমধ্যে এই ঘটনায় দ্রুত বিচার ও কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ান এবং তাদের সান্ত্বনা দেন। তিনি নিহত শিশুর বাবাকে আশ্বস্ত করে বলেন, আসামিদের দ্রুত আইনের আওতায় এনে বিচার কার্যকর করা হবে। একই সঙ্গে পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রামিসার বাবা গণমাধ্যমের কাছে কান্নাজড়িত কণ্ঠে মেয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন। তার আহাজারি দেশজুড়ে মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে।

ইঞ্জি. হাসান মাহমুদ সুমন বলেন, দেশে বারবার এ ধরনের নৃশংস ঘটনা ঘটার অন্যতম কারণ হলো বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা। অনেক ক্ষেত্রে নিম্ন আদালতে বিচার দ্রুত হলেও উচ্চ আদালতে গিয়ে তা দীর্ঘ সময় আটকে থাকে এবং আসামিরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে সুবিধা নেয়।

তিনি ফেনীর নুসরাত হত্যা মামলা ও মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার উদাহরণ তুলে ধরে বলেন, এসব ঘটনার দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধের প্রবণতা আরও বাড়বে।

তিনি আরও বলেন, রামিসার হত্যাকাণ্ডের বিচার যেন দেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে ওঠে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে কার্যকর ভূমিকা রাখে—এটাই এখন সবার প্রত্যাশা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top