রামিসা হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ, অভিযোগ গঠনের শুনানি ১ জুন

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।

রোববার (২৪ মে) বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।

এর আগে একইদিন দুপুরে পুলিশ সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পরে আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠান।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে সকালে পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে বাসার বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরদিন নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রতিবেশী সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়।

তদন্তের শুরুতে পুলিশ স্বপ্না আক্তারকে আটক করে। পরে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। বুধবার (২০ মে) সোহেল আদালতে দেওয়া জবানবন্দিতে রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top