২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় ৪০ পিস ইয়াবাসহ আটক ১

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৬ মে) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে দীঘিনালা থানার এসআই (নিঃ) প্রাণতোষ বনিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দীঘিনালা থানাধীন কবাখালী ইউনিয়নের নকশী পল্লী রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে টিটু চাকমা (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক টিটু চাকমা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ঝগড়াবিল এলাকার সুমন্ত চাকমার ছেলে। বর্তমানে তিনি সাজেক ইউনিয়নের ১০নং পাড়ায় বসবাস করতেন বলে জানা গেছে।
এ ঘটনায় এসআই (নিঃ) প্রাণতোষ বনিক বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(ক) ধারায় রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) চয়ন হালদারের ওপর ন্যস্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান আছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top