২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

পাংশায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারাদণ্ড প্রদান

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও ট্রাক আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) মধ্যরাতে পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)। এ সময় সার্বিক সহযোগিতা করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)।

অভিযান সূত্রে জানা যায়, পাট্টা ইউনিয়ন পরিষদের সন্নিকটে রাস্তার ধার ঘেঁষে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে একটি এক্সক্যাভেটর মেশিনের ড্রাইভারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধভাবে মাটি পরিবহন ও সড়ক ক্ষতিগ্রস্ত করার দায়ে দুই ট্রাক চালককে যথাক্রমে ১৫ দিন ও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে একই রাতে কশবামাঝাইল ইউনিয়নের সুবর্ণকোলা মৌজায় গড়াই নদীর পাড় থেকে অবৈধভাবে বালু কাটার অভিযোগে এক ট্রাক চালক ও তার সহযোগীকে ২ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top