১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে স্পিকারের জনসংযোগ ও ঈদ শুভেচ্ছা, অন্যায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দুর্নীতির কারণে মাফিয়া সরকার দেশ থেকে পালিয়ে গেছে। আপনারা কোনো দুর্নীতি করবেন না, আমরাও তাদের মতো দুর্নীতি করব না। জনগণকে সঙ্গে নিয়ে আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন পথসভায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্পিকার আরো বলেন, আমরা রাজনীতি করি সাধারণ মানুষের কল্যাণের জন্য। আমি কখনো অন্যায় করিনি, আপনারাও কোনো অন্যায় করবেন না। হাসিনা সরকার আমার বিরুদ্ধে দুর্নীতি খুঁজতে ব্যস্ত ছিল, আর সে কারণেই তারা আজ জনগণের আস্থা হারিয়েছে।

ঈদ শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে তিনি শম্ভুপুর ৭ নম্বর ওয়ার্ডে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু অনিল বাবাজির মন্দির এবং চাঁদপুর ৩ নম্বর ওয়ার্ডে অনিল বাবাজির সমাধিস্থল পরিদর্শন করেন। সেখানে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দেন।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে স্পিকার বলেন, আমার দলের কেউ যদি আপনাদের সঙ্গে খারাপ আচরণ করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় তিনি মন্দির উন্নয়নের জন্য ২ লাখ টাকা নগদ অনুদান দেন। পাশাপাশি শম্ভুপুর বিদ্যালয় মাঠ ও শম্ভুপুর খাসের হাট বাজারের অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতিও দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top