১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর বালিয়াকান্দীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আবু জাফর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ-আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদ হারুন এবং জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সময়ের পরিক্রমায় অনেক কিছু পরিবর্তিত হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও স্মৃতি আজও মানুষের হৃদয়ে অম্লান। তাঁর দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং জাতীয় উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরার পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top