প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি:

প্রিপেইড বিদ্যুৎ মিটারের গ্রাহকদের জন্য স্বস্তির খবর এসেছে। সরকার প্রিপেইড মিটারের ওপর আরোপিত অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সরকারের প্রথম ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে জনদুর্ভোগ কমাতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল করা হয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকদের আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঘোষণা দিয়েছিলেন যে, প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটারের ক্ষেত্রে প্রতি কিলোওয়াটে ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল-ফেজ মিটারের জন্য ৪০ টাকা মিটার ভাড়া আদায় করা হতো। এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) যুক্ত ছিল।

দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে প্রিপেইড মিটার ব্যবহারকারীরা কিছুটা আর্থিক স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top