মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩ জুন) রাত ৯টা ৫ মিনিটের দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন খলিলের বন্ধ চায়ের দোকানের সামনে একটি ফাঁকা গলি পথ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. রাজীব খা (৩৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর এলাকার মৃত ফজর আলী খার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ীর এসআই (নিরস্ত্র) আনিচুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় রাজীব খার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।