৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

নিজস্ব প্রতিনিধি:

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (৭ জুন) তিনি মস্কোর উদ্দেশে যাত্রা করেন।

সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফর শেষে আগামী মঙ্গলবার (৯ জুন) তার দেশে ফেরার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিনে রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ড. খলিলুর রহমান। এছাড়া রুশ সরকারের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয় গুরুত্ব পাবে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি, জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

এছাড়া ইউক্রেন যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক পরিস্থিতি, বিভিন্ন নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ এবং এসব প্রেক্ষাপটে দুই দেশের সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-রাশিয়া সম্পর্ককে আরও গতিশীল করার পাশাপাশি চলমান বিভিন্ন উন্নয়ন ও জ্বালানি প্রকল্পে নতুন মাত্রা যোগ করতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top