১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার

রবিউল ইসলাম বাবুল ,রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

​লালমনিরহাট সদর থানাধীন হারাটি ইউনিয়নে একটি পুকুর থেকে নিখোঁজ এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে লালমনিরহাটে সদর থানায়পুলিশ। শনিবার ১৩ জুন সন্ধ্যায় এই মৃতদেহটিএকটি পুকুর থেকে ভাঁসমান অবস্থায় উদ্ধার করা হয়।

​নিহত বৃদ্ধার নাম আহাতুন্নেসা (৬৫)। তিনি মহেন্দ্রনগর ইউনিয়নের জোলাপাড়া গ্রামের মৃত সাললিমের স্ত্রী। মৃতার স্বজনদের বরাত দিয়ে জানা গেছে,।

আহাতুন্নেসা দীর্ঘকাল ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করতেন। গত সাত-আট মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন, যার কারণে পরিবার তাকে বাসায় আটকে রাখত। কিন্তু গত তিন-চার দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

​সদরথানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সন্ধ্যা আনুমানিক ৭:৫০ মিনিটের দিকে হারাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নামুড়ী হারাটি হিন্দু পাড়া এলাকার বড় দরগা মাজার সংলগ্ন একটি পাকা রাস্তার পাশে অবস্থিত যোগেশ চন্দ্রের পুকুরে এক বৃদ্ধার মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন।

​মৃতদেহ উদ্ধারের পর, মৃতার নাতনি চান বানু এবং তার বোন জান্নাতি মৃতদেহটি শনাক্ত করেন। চান বানু গোকুন্ডা ইউনিয়নের বেরপাঙ্গা গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। তারা নিশ্চিত করেন যে এটি তাদের নানী আহাতুন্নেসার মৃতদেহ।

​এব্যপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক আমার বাংলাদেশ সাংবাদিক কে বলেন প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে, তবে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটি নিয়ে কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top